ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা অবরোধ

রাজধানীর সাতরাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সোয়া ১১াটার দিকে ছয় দফা দাবিতে তারা সড়ক অবরোধ করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীল-নকশা হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি উত্থাপন করেছে। এর প্রতিবাদেই আমরা আন্দোলনে নেমেছি।