রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রার্থী ও ভোটারদের সাইবার বুলিং থেকে সুরক্ষা দিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
রাকসু নির্বাচন কমিশন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. একরামুল হামিদকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করেছে।
ইতোমধ্যে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাইবার বুলিং প্রতিরোধে করণীয় ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিগগিরই এ বিষয়ে প্রাসঙ্গিক তথ্য সংশ্লিষ্টদের জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।







