ঢাকা | বুধবার, ২৬ আগস্ট ২০২৬,১১ ভাদ্র ১৪৩৩

যত ট্রলই করেন না কেনো সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যে যত অপমানই করেন না কেনো, যত ট্রলই করেন না কেনো আমাদের সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন করতেই হবে। লেখাপড়া আমাদের করতেই হবে। আমি মাঝে মধ্যে দেখি অনেক গুণীজন যেসব মন্তব্য করেন। সেগুলো বিভ্রান্তিকর। আসলে বাংলাদেশে এতো বেশি পিএইচডি হয়েছে যে সেগুলো খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, যে যত অপমানই করেন না কেনো, যত ট্রলই করেন না কেনো আমাদের সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না।

২০০১ থেকে ২০০৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। এবার তারই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের আন্ডারে আমি দায়িত্ব পালন করছি। কী করে আপনারা ভাবতে পারেন যে অন্যায়কে প্রশ্রয় দিতে আমাকে নির্দেশ দেয়া হবে? আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন, লেখাপড়ার মান আমাদের উন্নয়ন করতেই হবে।

কিছু কিছু লোক সুন্দর সুন্দর পোস্ট দেয়। প্রিয় শিক্ষার্থীরা এটা তোমাদের জীবনের চ্যালেঞ্জ। এই বাংলাদেশ হবে এডুকেশনাল হাব। এই দেশে সব দেশের লোকজন পড়তে আসবে। সেই আদলে আমরা ইউনিভার্সিটি বানাচ্ছি। আমরা জানি এ দেশের ছাত্ররা মেধাবী।