ঢাকা | সোমবার, ১৩ জুলাই ২০২৬,২৯ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম ব্যতীত সব বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচিতে

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতিত অনান্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়ার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত থাকবে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, রাজশাহী, কুমিল্লা যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ এবং মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতিত) আওতাধীন সব জেলার পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরো জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সব জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার)-এর এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত থাকবে।