ঢাকা | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

দেশে ৩২৯ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন হচ্ছে: শিক্ষামন্ত্রী

সারা দেশে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নির্মাণাধীন ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন হচ্ছে করা। যা আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য দেশে এ পর্যন্ত ৫৩টি পলিটেকনিক ইনস্টিটিউট হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে আগামী এক বছরের মধ্যে বাকি ২৩টি সমাপ্ত করা। আমরা সারা দেশে ৩২৯ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করে যাচ্ছি। আশা করছি আগামী দুই বছরের মধ্যে এই কাজগুলো শেষ হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বাস্তবায়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের উন্নত বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ট্রেনিং সেন্টারসহ সার্বিক কারিগরি শিক্ষার বিস্তার অপরিহার্য , যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাই হবে নতুন প্রজন্মের মূল হাতিয়ার।

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার বাজেট সবচেয়ে বেশি পেয়েছি। শিক্ষা খাতে আমরা একটি বৈপ্লবিক পরিবর্তন চাই।