ঢাকা | রবিবার, ৩১ মে ২০২৬,১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেবে বিজিএমইএ: শিক্ষামন্ত্রী

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ব্যাগ, ড্রেস ও জুতা দেবে সরকার। আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও জুতা বিতরণ করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ইতোমধ্যে এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার কমিটমেন্ট দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার (২৯ এপ্রিল) সকালে শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা হয়। সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আমরা আজকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছি। এখন তারা তাদের সক্ষমতা অনুযায়ী ডোনেট করবে। তবে আমরা ইতোমধ্যে এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার কমিটমেন্ট পেয়েছি বিজিএমইএ থেকে।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে আন্ত:মন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষার তিন সচিব, এলজিআরডি সচিব ও বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।