আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।
সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন। এদিন জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আইনজীবী নয়ন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে নগ্ন ভিডিও করে রেখে দিতেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তাকে দীর্ঘদিন পুলিশ খুজতেছিল গতকাল তাকে পেয়েছে। সিআইডি তাকে আদালতে উপস্থাপন করেছে। আদালত উভয় পক্ষের শুনানিতে ৫দিনের তার রিমান্ড মঞ্জুর করে।

সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।




