ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে জড়িত কর্মকর্তা এবার ওএসডি

পাঠ্যবইয়ে মাত্রাতিরিক্ত নৌকা প্রতীককাণ্ডে এবার বিষয় বিশেষজ্ঞ আফসানা আইয়ুবকে ওএসডি করা হয়েছে। তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিষয় বিশেষজ্ঞ ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তিনিসহ আরো ৯জন এনসিটিবি কর্মকর্তাকে বদলি করা হয়।

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবির আধিক্য থাকায় শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় শিক্ষা প্রশাসনেও তোলপাড় শুরু হয়েছে।

গতকাল রোববার ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে দাঁড়িপাল্লাকাণ্ডে জড়িত কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল যোবায়েরকে বদলি করা হয়েছে। তাকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে প্রভাষক পদে বদলি করা হয়।