ঢাকা | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,৩০ আষাঢ় ১৪৩৩

বৃটেনে ১৬ বাংলাদেশির শত বছরের জেল

লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও বেথনাল গ্রিন এলাকার কুখ্যাত অপরাধ চক্র ‘স্পেকস’-এর ১৬ সদস্যকে মোট ১০০ বছরের কারাদণ্ড দিয়েছেন বৃটিশ আদালত। ‘অপারেশন নটউইড’ নামের এই মেগা অভিযানে চক্রের মূল হোতা নেফুর মিয়াকে ১৭ বছর ছয় মাস এবং মুহাম্মদ ইসমাঈল আলীকে ১২ বছর ছয় মাসের জেল দেয়া হয়েছে।

চক্রটির বিরুদ্ধে দুই বছরে আড়াই লাখের বেশি অবৈধ লেনদেন এবং বিপুল পরিমাণ ড্রাগ ও আগ্নেয়াস্ত্র চালানের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

৫০টিরও বেশি মোবাইল ফোনের ডেটা ম্যাপ এবং গোপন নজরদারির মাধ্যমে পুলিশ এই চক্রটিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অপরাধীদের বাজেয়াপ্ত করা সম্পত্তি ও অর্থ এখন স্থানীয় জনকল্যাণ ও তরুণদের পুনর্বাসনে ব্যয় করা হবে।