ঢাকা | শনিবার, ৪ জুলাই ২০২৬,২০ আষাঢ় ১৪৩৩

অবশেষে খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

অবশেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর যৌথ হামলায় নিহত হন আলি খামেনি। সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে শুধু ‘শোক ও দুঃখ’ প্রকাশ করা হয়। তবে চার মাস পর অবস্থান বদলালো বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ জুলাই) ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানেই তিনি বাংলাদেশের এই অবস্থান তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

এনিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন ‘মহামান্য’ আয়াতুল্লাহ আলি খামেনির ‘মর্মান্তিক মৃত্যুতে’ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার ‘নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা’ জানিয়েছেন।Demographics

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন এই জাতীয় শোককালে ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেছেন।

এ ছাড়া এদিন স্পিকার ইরান ও বাংলাদেশের মধ্যে শতবর্ষী বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও জনগণের মধ্যকার সম্পর্কের ওপরও আলোকপাত করেছেন বলে পোস্টে বলা হয়েছে। পাশাপাশি গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে একদিন পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পশ্চিম দেশগুলোর ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানায়। তবে বিবৃতিতে ইরানের নাম নেয়া হয়নি।

এ ছাড়া বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিসহ শীর্ষ নেতাদের হত্যার বিষয়েও কিছু বলা হয়না। এনিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে গত ২ মার্চ আরেক বিবৃতিতে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে খামেনি ম্তৃ্যুতে ‘মর্মাহত’ হওয়ার কথা বলে ঢাকা। তবে খামেনিকে হত্যার নিন্দা জানানো হয়নি। তবে চারমাস পর সেই অবস্থান পরিবর্তন করলো বাংলাদেশ।