আগামী মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড(ডিএমটিসিএল)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মারকসূত্রে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানিয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আগামী ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠেয় হবে বিধায় নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪.০০ ঘটিকা হতে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত এবং ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সম্পূর্ণ বন্ধ রাখা প্রসঙ্গে এস্টেট অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত পত্র সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদসংগে প্রেরণ করা হলো।






