ঢাকা | সোমবার, ২৭ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: তানভীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এই এজিএস প্রার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। মাঠের রাজনীতিতে না পেরে, শিক্ষার্থীদের মন জয় করতে না পেরে, এ ধরনের কাজ করা হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হতে পারে।

তানভীর আল হাদী মায়েদ বলেন, পরিবেশ বিঘ্নিত যেন না হয়, সেজন্য এসব গ্রুপের মডারেটর ও এডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এর আগেও অভিযোগ দিয়েছি ব্যবস্থা নেয়নি প্রসাশন।