ঢাকা | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,৬ শ্রাবণ ১৪৩৩

বিশ্বব্যাপী মেটার ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম পিসিতে ফেসবুক ব্যবহারে চরম বিভ্রাট দেখা দিয়েছে। আজ (রোববার, ১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা মেটার মালিকানাধীন এ মাধ্যমে লগ-ইন করতে এবং কনটেন্ট লোড করতে সমস্যায় পড়ছেন।

দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের পর থেকে ব্যবহারকারীরা পিসিতে ফেসবুক অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে জটিলতার সম্মুখীন হন। অনেকেই জানান, ফেসবুক ফিড রিফ্রেশ হচ্ছে না এবং মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান করতে দীর্ঘ সময় লাগছে বা পুরোপুরি বন্ধ রয়েছে।

অনেকেই জানান, ফেসবুক ফিড রিফ্রেশ হচ্ছে না এবং মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান পুরোপুরি বন্ধ রয়েছে। লগইন করতে গেলে স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠছে, যেখানে লেখা রয়েছে: ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ। সাইটের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি এটি দ্রুত সমাধান হয়ে যাবে। দয়া করে কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’ হঠাৎ করে এমন বিভ্রাটের কারণে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে অনলাইনভিত্তিক ব্যবসায়ী ও পেশাজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

প্রযুক্তিগত বিভ্রাট নজরদারি করার আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ এর তথ্যেও আজ দুপুরের পর থেকে বিশ্বব্যাপী এবং বাংলাদেশে ফেসবুক ব্যবহারে সমস্যার গ্রাফ নাটকীয়ভাবে বাড়তে দেখা গেছে। ডাউনডিটেক্টরের পরিসংখ্যান অনুযায়ী, ৩২ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটের সমস্যায়, ২৬ শতাংশ লগইন জটিলতায় এবং ২২ শতাংশ ব্যবহারকারী নিউজফিড বা টাইমলাইন দেখতে না পেরে রিপোর্ট করেছেন। হাজার হাজার ক্ষুব্ধ ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) হ্যাশট্যাগ ফেসবুকডাউন ব্যবহার করে স্ক্রিনশটসহ এ অচলাবস্থা নিয়ে পোস্ট করছেন।

তবে ঠিক কী কারণে এই কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে, সে বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।