শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বুয়েটের সেকেন্ড ক্যাম্পাস পূর্বাচলে করার পরিকল্পনা রয়েছে সরকারের। জাতি গঠনে যেনো সবাই কনট্রিবিউট থাকতে পারেন, সেই জায়গায় আমরা যাচ্ছি।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বুয়েটের আউটপুট অনেক ভালো। আমার অফিসের সচিব বুয়েটের, এসপি বুয়েটের, যেখানে যাই সেখানেই বুয়েট। আমি সত্যিই আনন্দিত, এই বুয়েট শিক্ষা মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে।
তিনি বলেন, আমাদের দেশে মেধা অবারিত রয়েছে। আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে। শিক্ষার্থীদের যদি থাকারই জায়গা না থাকে তাহলে। আমি আবরার ফাহাদের নামে বুয়েটে হল করার অনুরোধ করবো প্রধানমন্ত্রীর কাছে।







