বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন বছরের প্রথম দিনে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ১০টি জেলার ১১টি উপজেলার মধ্যে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জুড়ীর ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফুলতলা ইউনিয়নের ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।






