ঢাকা | বুধবার, ২২ এপ্রিল ২০২৬,৯ বৈশাখ ১৪৩৩

আগামী দিনে পাবলিক পরীক্ষাগুলো অভিন্ন প্রশ্নে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী দিনে পাবলিক পরীক্ষাগুলো সারা দেশের সকল শিক্ষা বোর্ডে একক প্রশ্নে নেওয়া হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের উদ্যোগে বরিশাল শিল্পকলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আসন্ন পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। যথাযথ নিয়ম অনুসরণ করে খাতা মূল্যায়ন করতে হবে।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেন তিনি।

উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি মনে করেন, শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য।