ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

আমি পদত্যাগ করিনি : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর বের হয়েছে সেটি সঠিক নয়। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

আইজিপি বলেন, ‘আমি পদত্যাগ করিনি।’

এর আগে বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, আজ পুলিশ সদর দপ্তরে নির্বাচন-পরবর্তী একটি সভা হয়েছে। সেখানে আইজিপি পদত্যাগ করবেন বলে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তখন কর্মকর্তারা বলেছেন, দু-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ গঠিত হবে। এরপর তাঁকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

এতে বলা হয়, তিনি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের ২১ নভেম্বর আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে। অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

রাতে পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, আইজিপির পদত্যাগ–সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।