ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার-১: বিএনপি প্রার্থী মিঠু বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-০১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে বড়লেখা ও জুড়ী উপজেলার মোট ১১৩ কেন্দ্রে  ৯৭ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন। এছাড়াও পোস্টাল ব্যালটে প্রদত্ত ৭৪৮ ভোটসহ মোট ৯৮ হাজার ২৮২ পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে জুড়ী ও বড়লেখা উপজেলায় পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট এবং পোস্টাল ব্যালটে প্রদত্ত ৩ হাজার ৩৯৪ ভোটসহ মোট ৮৩ হাজার ১৩ পেয়ে পরাজিত হয়েছেন।