ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলায় ২ জন আহত

ঠাকুরগাঁও সদর উপজেলা চন্ডিপুরে মোস্তফা (৪১) ও নবীর ( ২৬) নামে এক ধান ব্যবসায়ী ও এক কৃষককে কুপিয়ে আহত করে টাকা ও মোবাইল লুট করেছে দুর্বৃত্তরা। মোস্তফা নবীর দুই জনের বাড়ি গড়েয়া মিলনপুরে ।

রুবেল (৩২) এবং খালেক ( ৩৩) নামে দুইজন মিলনপুর থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে মিলনপুর থেকে ঠাকুরগাঁও সদর চন্ডিপুরে আসেতে বলেন তাদের একটি পারিবারিক সমস্যা সমাধান করার জন্য।

রাতে বাজারে স্থানীয় লোকজনসহ সমাধান করার জন্য বসেন। এক একপর্যায়ে রুবেল ও খালেক স্থানীয় সন্ত্রাসীরা তাদেরকে অতর্কিত হামলা করে উজ্জল এর কাছে থাকা নগদ টাকা ও ফোন তারা ছিনিয়ে নেয়।

বর্তমানে তারা দুইজন ঠাকুরগাঁও ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় রাতে বৈঠক চলাকালীন সময় মিলনপুর থেকে আসা উজ্জ্বল ও নবীরকে হামলার বিষয়টি খুবই দুঃখজনক।

রাশেদ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, খুবই সুন্দর ভাবে বৈঠক চলছিল। রুবেল ও খালেক যেটি করছে সেটি আইনগতভাবে কাম্য নয় আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে রুবেল ও খালেক এর সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করলে তারা এ বিষয়ে কথা বলতে চান না বলে জানান।

ঠাকুরগাঁও সদর থানা ওসি বলেন, আমার কাছে একটি অভিযোগ এসেছে, বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।