ঢাকা | রবিবার, ৩১ মে ২০২৬,১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে প্রয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাত্র সংসদ নির্বাচন থেকে কিছু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এবং সেই অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় নির্বাচনে প্রয়োগ করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, চাকসু, রাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা জানিয়েছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গণনা হবে। আশা করি এ দুটো নির্বাচন খুবই ভালোভাবে অনুষ্ঠিত হবে।

এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, ছাত্র সংসদ নির্বাচন থেকে কী ধরনের অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যেকোনো কারণেই হোক, এই নির্বাচনগুলো জাতীয় আগ্রহে পরিণত হয়েছে। সামনে আরও দুটো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে। চাকসু ও রাকসু নির্বাচনও ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা করি।