ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। তার সঙ্গে জিএস এম এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তারা নুরকে দেখতে যান।
এ সময় তারা নুরুল হক নুরের সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।





