রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্যে’ নামে প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাবির সাবেক সমন্বয়কেরা। কেন্দ্রীয় ২৩টি পদের বিপরীতে ১৮টি পদে প্রার্থী ঘোষণা করেছে তারা।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাকসু ভবনের নিচে এই প্যানেল ঘোষণা করেন মেহেদী সজীব।
ঘোষিত প্যানেল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) প্রর্থী মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) প্রর্থী সালাহউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রর্থী আকিল বিন তালেব। তারা তিনজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির সমন্বয়ক ছিলেন।
প্যানেলের অন্যান্য প্রর্থী হলেন, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মোঃ মনজু আরিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব আলম মোহন, মহিলা বিষয়ক সম্পাদক হেমা আক্তার ইভা, মহিলা বিষয়ক সহকারী সম্পাদক জান্নাতুল ফেরদৌসী তৃষা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজুর রহমান।
মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহির আমিন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শামীম আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. মোঃ জাকির হোসেন, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরিয়ান আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবিব, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোছাঃ ঈশিতা পারভীন তিথি।
এছাড়া, নির্বাহী সদস্য-১ সাজ্জাদ হুসাইন, নির্বাহী সদস্য-২ মোঃ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য-৩ হাবীব হিমেল। এবং সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে মেহেদী হাসান, সালাহ উদ্দিন আম্মার, আকিল বিন তালেব, ডা. মোঃ জাকির হোসেন, মোঃ আহসান হাবিব লড়বেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী, আজ (১০ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট গ্রহণ হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।






