ঢাকা | শনিবার, ২ মে ২০২৬,১৯ বৈশাখ ১৪৩৩

কাউকে সুবিধা দিতে ডাকসু নির্বাচনের সময় বৃদ্ধি করা হয়নি: অধ্যাপক জসিম উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এটি কোনো বিশেষ সংগঠন কিংবা কাউকে সুবিধা দেয়ার জন্য নয়, বরং সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমার সময় বৃদ্ধির পেছনে ছাত্রদল বা বিশেষ কারও সুবিধা দেখার বিষয় নেই। যারা নানা কারণে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেনি, তাদের সুযোগ দেয়ার জন্যই সময় বাড়ানো হয়েছে।’

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও ৮ জন প্রার্থী। এর ফলে এখন পর্যন্ত মোট ৫৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।