দিনভর হামলা-সংঘর্ষের পর আজ রাত ৮টা থেকে আগামীকাল বিকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে দিনভর উত্তেজনা বিরাজ করে গোপালগঞ্জে। জেলা শহরে সমাবেশ শুরুর আগে ও পরে দুই দফা হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে ১৪৪ ধারা জারি করা হয়। হামলার পর এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে সেনাবাহিনীর সহায়তায় তারা গোপালগঞ্জ ত্যাগ করেন।






