ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে সাড়া নেই রাজপথে

নিষিদ্ধ ঘোষণা করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের প্রথম দিনে রাজধানীর রাজপথে প্রভাব নেই তেমন একটা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে সাধারণ দিনের মতোই বাস, রিকশা ও ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। মানুষের স্বাভাবিক জনজীবন ও দাপ্তরিক কর্মকাণ্ডে কোনো ছন্দপতন ঘটেনি।

বে ধর্মঘটের প্রভাবে রাজধানীতে কোনো অচল অবস্থা তৈরি না হলেও ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক উত্তেজনার কারণে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে চেক পোস্ট। করা হচ্ছে তল্লাশি।