ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

ঢাবিতে ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে: নাছির

ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে। ছাত্রলীগের সঙ্গে সাদিক কয়েমের পুরানো প্রেম।

আজ মঙ্গলবার দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে তিনি এ কথা বলেন।

নাছির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। কারণ, অতীতে তার সঙ্গে ছাত্রলীগের একটি সম্পর্ক ছিল। ২০১৪-১৫ খ্রিষ্টাব্দের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন পরাস্ত করতে ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে। ছাত্রলীগের প্রতি তার পুরাতন প্রেম, সেটি হয়তো ধারণ করা জন্য সে হয়েতো এখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই।

তিনি আরো বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তার বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মনে করেন তিনি।

ছাত্রদলের এই নেতা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ যে রায় দিয়েছে, তার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এ সময়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে। শিক্ষার্থীদের পাশে ছাত্রদল রয়েছে।