ঢাকা | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ টাকা!

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল ঘিরে টিকিটের বাজারে আগুন লেগেছে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে সমালোচনা থাকলেও শেষ মুহূর্তের উন্মাদনা সব রেকর্ড ভেঙে দিয়েছে। নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালের একটি টিকিটের দাম পুনর্বিক্রয় বাজারে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ঠেকেছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৪ লাখ টাকা।

শনিবার সকালে ফিফার অফিশিয়াল টিকিটিং ওয়েবসাইটে সবচেয়ে কমদামি টিকিট ছিল গোলপোস্টের পেছনের গ্যালারিতে, যার মূল্য ছিল ৬,৪১১.২৫ ডলার (প্রায় ৮ লাখ টাকা)। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তা শেষ হয়ে যায়।

সর্বনিম্ন টিকিট: বর্তমানে সাধারণ ক্যাটাগরির আপার ডেকের কর্নার অংশের টিকিটের দাম শুরু হচ্ছে ১০ হাজার ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

মাঠের কাছাকাছি আসন: পিচের কাছাকাছি বসে খেলা দেখার টিকিটের দাম ছুঁয়েছে ১৬ হাজার ডলার (প্রায় ২০ লাখ টাকা)।

হসপিটালিটি আসন: ভিআইপি বা বিশেষ হসপিটালিটি লাউঞ্জের টিকিটের দাম সর্বোচ্চ ৬০ হাজার ডলার বা ৭৪ লাখ টাকায় বিক্রি হচ্ছে।