ঢাকা | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,১ শ্রাবণ ১৪৩৩

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে বুধবার (১৫ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করে একদল শিক্ষার্থী। পরে সড়ক অবরোধ করে।

এতে ঢাকামূখী যান ও গাজীপুর মুখি যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের অভিযোগ, খারাপ আবহাওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা নেয়ায় অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। এছাড়াও ১৩ তারিখের পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্ন ত্রুটিপূর্ণ ছিলো বলেও অভিযোগ তাদের।