দেশমাতা বেগম খালেদা জিয়ার হাত ধরে শিক্ষা খাতে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি যদি গুরুত্ব না দিতেন তাহলে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতো, উত্তর নিশ্চয় না। শিক্ষার জন্য তিনি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্যের বিনিময়ে প্রাথমিক শিক্ষা কর্মসূচি দিয়েছেন। পরবর্তীতে টাকার বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছেন। তিনি মেয়েদের উপবৃত্তি দিয়েছে। তিনি বলেছিলেন আবার যদি ক্ষমতা পাই তাহলে ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়ালেখা ফ্রি করে দিবো।





