ঢাকা | রবিবার, ৭ জুন ২০২৬,২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ট্রেজারার অধ্যাপক বোরহান উদ্দিন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার পদে নতুন নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. বোরহান উদ্দিন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক।

শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬ এর ১৪(১) ধারা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. বোরহান উদ্দিনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার পদে উল্লিখিত শর্তে নিয়োগ দেয়া হলো।

শর্তগুলো হলো: ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।