ঢাকা | সোমবার, ১ জুন ২০২৬,১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিলেটে হাম উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

সিলেটে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নার্সের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১ জুন) সকাল সাড়ে ৯টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী এ নার্সের মৃত্যু হয়।

মৃত নার্স সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাসিন্দা এবং সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মারা যাওয়ার আগে অবস্থার অবনতি হওয়ায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউ’তে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘নার্স হামের তীব্র উপসর্গ নিয়ে আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সকালে তিনি মারা যান।’