ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

বিধানসভা নির্বাচন: মমতা না শুভেন্দু, নির্ধারণ হবে আজ

দ্বিতীয় দফায় শুরু হয়েছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি বনাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ভোট।

বুধবার (২৯ এপ্রিল) ভোটের মধ্য দিয়েই নির্ধারণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির মুখ শুভেন্দু অধিকারীর ভাগ্য।

ফলে দ্বিতীয় ধাপের ভোট বেশি উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাজ্যের রাজধানী কলকাতার ১১টি আসনসহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোট হচ্ছে আজ। দক্ষিণবঙ্গ মূলত তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। এখানে জয়ের ব্যাপারে দলটি আত্মবিশ্বাসী।

এই দফায় যে ১৪২টি আসনে ভোট হচ্ছে, ২০২১ সালের নির্বাচনে সেখানে তৃণমূল পেয়েছিল ১২৩টি আসন, বিজেপি ১৮টি এবং বামফ্রন্ট একটি।

বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূলের এই শক্ত ঘাঁটি ভাঙা এখন বিজেপির বড় চ্যালেঞ্জ।

এবারের নির্বাচনে বিজেপির কৌশলে রয়েছে কঠোর রাজনৈতিক ইস্যু—চাকরি, অনুপ্রবেশ, দুর্নীতি এবং নারীর নিরাপত্তা।
তবে সবচেয়ে বড় লড়াই হচ্ছে কলকাতার ভবানীপুরে। এই আসনে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী মমতাকে। তাদের আগের নন্দীগ্রামের লড়াইয়ের ফলাফলের কারণে এবার সবার নজরে এই আসন।

এদিকে, মমতার অভিযোগ, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার সময় দক্ষিণ কলকাতার এই আসন থেকে ৫১ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ২০২১ সালে তিনি এই আসনে জিতেছিলেন ৫৮ হাজার ভোটের ব্যবধানে।

পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে।