ঢাকা | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,১৬ বৈশাখ ১৪৩৩

কুবিতে ৬ষ্ঠ মেধাতালিকা ও ৫ম মাইগ্রেশনের ফল প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের A, B ও C ইউনিটের ভর্তি পরীক্ষার ৬ষ্ঠ মেধাতালিকা ও ৫ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত নোটিশ অনুযায়ী, ৫ম মেধাতালিকার ভর্তি এবং ৪র্থ মাইগ্রেশনের পর শূন্য আসন পূরণের লক্ষ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৯ এপ্রিল (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিট অফিসে অনুষ্ঠিত হবে। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয়, প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেইজে পাওয়া যাবে।