ঢাকা | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬,১৩ বৈশাখ ১৪৩৩

গুজব ও অপতথ্য প্রচারের সঙ্গে সম্পৃক্তদের শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের

আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফয়সাল উদ্দিন, হাসানুল বান্নাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম সহ উস্কানিমূলক গুজব ও অপতথ্য প্রচারের সঙ্গে সম্পৃক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ (রোববার, ২৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিনিধিরা।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ঢাবি ছাত্রদল সেক্রেটারি বলেন, ‘নতুন ধারার ছাত্ররাজনীতির মধ্য দিয়ে ইতিবাচক বার্তা দেয়ার চেষ্টা করেছে ছাত্রদল।’ গুপ্ত রাজনীতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান উত্তপ্ত হয়ে উঠেছে বলেও জানান তিনি।

আরও বলেন, ‘প্রোপাগান্ডামূলক ফোটকার্ডের রাজনীতি বন্ধ না হলে শান্তি ফিরবে না।’ এদিকে, ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, ‘ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে, ভিসি আশ্বস্ত করেছেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণের।’ নিরপেক্ষ সিদ্ধান্তই সুখ শান্তি আনবে বলেও জানান তিনি। বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন যৌক্তিক উদ্যোগ না নিলে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল।’