ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর ৬টি আসনে বিএনপি ৪ ও জামায়াত ২টিতে বিজয়ী

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের সবকটিতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চারটিতে বিএনপি সমর্থিত প্রার্থী এবং দুইটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। পোস্টাল ভোটসহ কেন্দ্রভিত্তিক চূড়ান্ত গণনা শেষে এই ফলাফল পাওয়া গেছে।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): এই আসনের মোট ১৬০টি কেন্দ্রের সবকটিতে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ উদ্দীন পেয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান।


রাজশাহী-২ (সদর): মোট ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লক্ষ ২৫ হাজার ৬৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর): ১৩১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১ লক্ষ ৭৬ হাজার ৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৫ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা): ১২২টি কেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার ১ লক্ষ ১৮ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৭৫৯ ভোট। ৮ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হন।


রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মণ্ডল ১ লক্ষ ২৩ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা): মোট ১১৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ ১ লক্ষ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।