ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

হাতপাখার কর্মীদের হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

ঝালকাঠি-১ আসনের হাতপাখা প্রতীকের কর্মীদের ওপর হামলা এবং ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ করেছেন প্রার্থী ইব্রাহিম আল হাদী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ইসলামী আন্দোলনের অফিসে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন।

প্রার্থী ইব্রাহিম আল হাদী বলেন, গত রাতে বড়ইয়া ইউনিয়নের পালট এলাকায় হাতপাখা প্রতীকের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে দরজা ভেঙে হামলা চালানো হয়, মারধর করা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া বিভিন্ন স্থানে ভয়ভীতি ও হুমকির ঘটনা ঘটেছে।

তিনি এটাও উল্লেখ করেন যে, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমন অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

সংবাদ সম্মেলনে প্রার্থী আশা প্রকাশ করেন, আগামীকাল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হবে। ভোটাররা স্বতঃসিদ্ধভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলে বিশ্বাস প্রকাশ করেন তিনি। ইব্রাহিম আল হাদী আরও বলেন, আমরা মাঠে আছি এবং শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাব।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটারদের স্বচ্ছ ও নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা নির্বাচনের মূল চ্যালেঞ্জ। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এমন ঘটনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে।