ঢাকা | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,১১ আষাঢ় ১৪৩৩

বিশ্বের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান

কনটেন্টের সংখ্যার বিচারে তারেক রহমান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিধি ও প্রভাবের দিক থেকে নতুন এক অবস্থানে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সোশ্যাল ব্লেডের ‘Top 100 Facebook Creators by Social’ শীর্ষক তালিকা অনুযায়ী তারেক রহমানের অবস্থান ৬৭ নম্বরে, ফেসবুকে প্রকাশিত কনটেন্টের সংখ্যার বিচারে তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে অবস্থান করছেন।

সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়।

এই মানদণ্ডে তারেক রহমান বর্তমানে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ঘিরে ব্যাপক আলোচনা ও সক্রিয়তার প্রতিফলন হিসেবেই এই তালিকায় তার অবস্থান নিশ্চিত হয়েছে।

এই তালিকায় স্থান পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান এখন বিশ্বের আলোচিত রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।