ঢাকা | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,১১ আষাঢ় ১৪৩৩

আমার দেশ নিয়ে মিথ্যা প্রচার, দুইজনের বিরুদ্ধে মামলা করলেন মাহমুদুর রহমান

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের সাথে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রোববার দুপুরে ১২টার দিকে তিনি মামলাটি করেন।

অভিযুক্তরা হলেন রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক এবং এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক ও এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো নামক দুই ব্যক্তি ১৯ ডিসেম্বর তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে ঘৃণা-বিদ্বেষ সৃষ্টির জন্য বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেন। সেই বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে ঢাকার ১০ নম্বর সিএমএম আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০৫ এবং ১০ ধারায় মামলায় করেছেন মাহমুদুর রহমান।

আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের জেলহাজতে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আদালতের কাছে আবেদন করেছেন মাহমুদুর রহমান।