ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

জিয়া হলে জিনিসপত্র নিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম আব্দুল্লাহ আল সাদিক। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করে জিয়া হল সংসদের সদস্য শাহেদ ইমন বলেন, হল বন্ধ থাকাকালীন জিয়া হলে নিষিদ্ধ ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক আব্দুল্লাহ আল সাদিক (২০১৮-১৯) তার জিনিসপত্র নিতে এলে হলের শিক্ষার্থীরা তাকে আটক করি। আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে সোপর্দ করব।