ঢাকা | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬,১১ বৈশাখ ১৪৩৩

ফের সাইবার হামলার শিকার জুলকারনাইন সায়েরের ফেসবুক আইডি

আল জাজিরার আই ইউনিটের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট আবারও সাইবার হামলার শিকার হয়েছে। আজ রবিবার দুপুরে হঠাৎ করেই প্রায় ১২ লাখ অনুসারী থাকা তার ফেসবুক আইডিটি ডিজেবল করে দেওয়া হয়। কারা বা কোন গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে, তা এখনো জানা যায়নি।

জুলকারনাইন সায়ের জানান, এর আগেও দুইবার তার আইডিটি একটি সাইবার চক্র ডিজেবল করেছিল।

তিনি জানান, গত ২১ অক্টোবর ছয় ঘণ্টার চেষ্টা চালিয়ে তখন আইডিটি পুনরায় চালু করা হয় । বর্তমানে আইডিটি পুনরায় সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।