গত ২৯ই আগস্ট ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ আরো অনেক নেতাকর্মীদের উপর পুলিশ এবং সেনাবাহিনীর হামলার বিচার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও ব্রিগেডিয়ার শামসের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পকলন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এর নেতা নেতাকর্মীরা।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেলে কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
এসময় জাতীয় পার্টিকে নিষিদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ এবং ব্রিগেডিয়ার শামসের বিচার দাবি করেন নেতাকর্মীরা ।
পরবর্তীতে গণঅধিকার পরিষদের কার্যালয় আল-রাজী কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুুরী এবং বিক্রেডিয়ার শামসের কুশপুত্তলিকা দাহ করে।
গণঅধিকা পারিষদ নেতা আবু হানিফ বলেন এই হামলা শুধু নুরের উপর নয় এই হামলা জুলাই গণঅভ্যুন্থানের উপর।
তিনি অভিযোগ করেন এ হামলার দিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার শামস নূরকে হুমকি দিয়েছিলো জাতীয় পার্টির বিরুদ্ধে আর কিছু বললে সেনাবাহিনী কঠর ব্যবস্থা নেবে।





