ঢাকা | সোমবার, ১৭ আগস্ট ২০২৬,২ ভাদ্র ১৪৩৩

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০।

আজ সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।