ঢাকা | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,২৭ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমান-নরেন্দ্র মোদি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হবে

ঢাকায় নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব।

রোববার দুপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়ে বজায় রাখতে হবে।

হাইকমিশনার বলেন, সাধারণ মানুষের ভিসা-প্রাপ্তিতে খরচ কমানো, ভিসা সেন্টার ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়নোর পরিকল্পনা রয়েছে।