ঢাকা | শনিবার, ৩০ মে ২০২৬,১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সারা দেশে হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে আরও ১০৮৬ শিশু ভর্তি হয়েছে। আজ (শনিবার, ৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৯৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৮৩টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৫৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৯৯৬।