ঢাকা | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬,১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এসময় মন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেছেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে।

আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল ৮টায় ঈদের জামাতে অংশ নেন তিনি।

নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর, আদ- দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি বলেন, ‘আমি অন্য একটি জায়গায় হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এই খবরটি পাই। পরে সাথে সাথে ব্যবস্থা নেয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়।’