ঢাকা | রবিবার, ৩১ মে ২০২৬,১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফু বাড়ি বেড়াতে গিয়ে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সাজিদ মোল্লা (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর ফুফু মিনা বেগম জানান, গোপালগঞ্জ সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের কংসুর গ্রামের সোহেল মোল্লার ছেলে ফুফু বাড়ি কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নের বরাশুর গ্রামে ফুফু বাড়িতে বেড়াতে আসে। খুব গরম পড়ায় সন্ধ্যার দিকে স্কুল শিক্ষার্থী সাজিদ মোল্লা বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যায়।

গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে নদী থেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।