ঢাকা | শনিবার, ২ মে ২০২৬,১৯ বৈশাখ ১৪৩৩

“জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে”

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে একটি সনদ তৈরি হয়েছে । সেই সনদের ভিতরে যে সকল অঙ্গীকার ছিল তার পক্ষে ৭০% মানুষ ভোট দিয়েছে। দেশের মানুষ হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দিয়েছে। সরকারের দায়িত্ব এখন হ্যাঁ ভোটের পক্ষে মানুষ যে সমর্থন দিয়েছে সেটি কার্যকর করা। দেশের মানুষ প্রত্যাশা করে জুলাই সনদ বাস্তবায়িত হবে । ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়িত করার অঙ্গীকার করেই রাজনৈতিক দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আজ যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলে সেটা জাতির সাথে প্রতারণা করার সামিল। জুলাই সনদ নিয়ে টাল-বাহানা না করে জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানাচ্ছি সরকারের কাছে। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয় তাহলে জনগণ তাদের দাবি আদায় করার জন্য অতীতে যেভাবে রাজপথে নেমেছিল আগামীতেও তাদের দাবি আদায় রাজপথে নামবে।

বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার স্থানীয় ডাক দিয়ে যাই অডিটরিয়ামে উপজেলা ও পৌরসভার শূরা কর্ম পরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ এর সভাপতিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর, এ কে এম ফখরুদ্দিন খান রাযী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য, অধ্যক্ষ জহিরুল হক জেলা সেক্রেটারি পিরোজপুর, এছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌরসভার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।