মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে বিমাবন্দর বা আশপাশের সড়কে নেতাকর্মীদের জড়ো হওয়া বা শোডাউন না করার নির্দেশ দিয়েছে বিএনপি।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এ ধরনের নির্দেশনা আছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আজ (শুক্রবার, ২৬ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর বরাত দিয়ে দলের মিডিয়া সেল থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন ঘিরে কোনও শোডাউন দেয়া যাবে না।
শুধু দলের শীর্ষ নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।





