চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) মিরপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ নিন্দা প্রকাশ করেন।
এসময় তিনি আরও বলেন, ‘সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, মেধার যত বিকাশ ঘটবে জাতি তত এগিয়ে যাবে। রাজনীতিকে প্রধান্য দিয়ে নয়, মেধাকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করতে হবে।’
মেধাভিত্তিক সমাজ জুলাই আকাঙ্ক্ষার অন্যতম দাবি বলেও মন্তব্য করেন তিনি। এসময় মিরপুরে দুইটি এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান।






