ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনে অংশগ্রহণ করে নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে ১৮ জন প্রার্থীর। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন : পাবনা-১ (সাঁথিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল গণি পেয়েছেন ১১১৪ ভোট ও মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম ১০৩৩ ভোট। উক্ত আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪০ হাজার ৯৩১জন ও সংগৃহিত হয়েছে ২ লাখ ৪০ হাজার ৭৭৪ ভোট।
পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে গণফোরামের উদীয়মান সূর্য্য প্রতীক নিয়ে সেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩৩৩ ভোট, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ২২৬০ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন খান কাশেমী পেয়েছেন ৫৮৮৪ ভোট। উক্ত আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ৩৯৪ জন ও ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৮ হাজার ৩৭৬ জন ভোটার।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের আব্দুল খালেক ১৭৬৯ ভোট , সুপ্রীমপার্টির মাহবুবুর রহমান চৌধুরী জয় একতারা প্রতীকে ১৪২০ ভোট , গণফোরামের উদীয়মান সূর্য্য প্রতীকে সরদার আশা পারভেজ ১৭৬ ভোট ও জাতীয় পাটির মীর নাদিম মোহাম্মদ ডাবলু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০৭২ ভোট। উক্ত আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন ও ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৪১ হাজার ৮১১ জন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সোহাগ হোসেন কাস্তে প্রতীকে ৪৫৯ ভোট, নাগরিক ঐক্যের শাহনাজ হক কেটলি প্রতীকে ১৮২ ভোট, জাতীয় পাটির সাইফুল আজাদ মল্লিক লাঙ্গল প্রতীকে ৯৫৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার শাহ হাতপাখা প্রতীকে ২৬৮৮ ভোট ও সতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকের জাকারিয়া পিন্টু পেয়েছেন ২৫ হাজার ৮৪১ ভোট। উক্ত আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ১৬৮ জন ও ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ১০ হাজার ২০৬ জন।
পাবনা-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী নাজমুল হোসাইন হাতপাখা প্রতীক নিয়ে ৪২৬৮ ভোট ও আমার বাংলাদেশ পার্টির ঈগল প্রতীক নিয়ে আব্দুল মজীদ মোল্লা ৪৪২ ভোট পেয়েছেন। উক্ত আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৪৪ জন ও ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৫৮ হাজার ২২০ জন।
তবে পাবনার পাঁচটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে এমনটা অনুমেয় থাকলেও পাবনা-৩ আসনে ঘোড়া প্রতিকের প্রার্থী একেএম আনোয়ারুল ইসলাম (সাবেক এমপি) ও পাবনা-৪ আসনে বিএনপির বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী জাকারিয়া পিন্টু’র জামানত বাজেয়াপ্ত হওয়ায় হতাশ হয়েছেন তাদের কর্মী সমর্থক’রা।
এবিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা জানান, নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রার্থী সংগ্রহকৃত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। আমরা এখনো এসংক্রান্ত হিসাব -নিকাশ করিনি।







